• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এনসিপি নেতা বাপ্পির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা শতাধিক রোগির

খুলনা ব্যুরো / ৭২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পির সৌজন্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের একাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষুধপত্র দেওয়া হয়। এসময় এনসিপি ও এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুষ্ঠান বাস্তবায়নের ভূমিকায় দেখা যায়৷

জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের স্মরণে বিনামূল্যে চিকিৎসাসেবার এই আয়োজন করা হয়েছে। তবে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় এবং ডায়াবেটিস ও ব্লাড প্রেসার মাপার সুবিধায় সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category