• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি: ‘অন্যায় ও অগঠনতান্ত্রিক’ দাবি, পুনর্বিবেচনার আহ্বান

মৌলভীবাজার প্রতিনিধি / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে মো. তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায়, অগঠনতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাজ উদ্দিন তাজু বলেন, ২০০৬ সালে বিএনপির প্রবীণ নেতা মরহুম এম এ সাইফুর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাজ উদ্দিন দাবি করেন, দলের দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে ২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় তিনি প্রায় ৭২০ দিন কারাবরণ করেছেন বলেও দাবি করেন। এছাড়া ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিলে পুলিশের হামলায় তার ডান পা ভেঙে যায় বলে জানান তিনি।
অব্যাহতির প্রক্রিয়া নিয়ে তাজ উদ্দিন বলেন, গত ১৩ আগস্ট তাকে বাদ দিয়েই শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাকে অব্যাহতির জন্য জেলা বিএনপির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে কোনো ধরনের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, গত ৮-৯ মাস ধরে তাকে দলীয় কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল। বিষয়টি তিনি মৌখিক ও লিখিতভাবে জেলা এবং কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছিলেন। তার প্রশ্ন, দলীয় কার্যক্রম থেকে দূরে রাখা একজন নেতার বিরুদ্ধে কীভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়?
তাজ উদ্দিনের অভিযোগ, ব্যক্তিগত বিরোধ ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিরোধের পর থেকেই তাকে দলীয় কার্যক্রম থেকে দূরে রাখা হয়। স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে সরিয়ে দিয়ে দলীয় কাউন্সিল ছাড়াই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘পকেট কমিটি’ গঠনের চেষ্টা চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক সিদ্ধান্ত ও ওয়ার্ড-ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম স্থগিত এবং গঠনতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান।
তাজ উদ্দিন বলেন, দলের দুঃসময়ে তিনি সবসময় রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলের আদর্শের পক্ষে কাজ করতে চান। তিনি গঠনতান্ত্রিক নিয়মে ন্যায়বিচার, সাংগঠনিক অধিকার ও সম্মান ফিরে পাওয়ার প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা সেলিম মাহমুদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে তাজ উদ্দিনের করা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category