• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে

আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এ সময় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল ও আদমদীঘি বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত গাইড-গাইডার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন। একই সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category