• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার ৪ দিন পর মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি / ৪১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার চার দিন পর সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।
সোমবার (১৭ আগস্ট) ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেল আফ্রাদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ তদন্ত টিম মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের আলামত ও নমুনা সংগ্রহ করেছে। এর আগে, সোমবার সকালে তদন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছালেও বৈরী আবহাওয়া এবং জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসের তীব্র ঝুঁকির কারণে তারা জাহাজের মূল স্থানে প্রবেশ করতে পারেননি।
তদন্ত কমিটির সদস্য ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান বলেন, আমরা গতকাল এসেও আবহাওয়া ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ভেতরে নামতে পারিনি। তবে আজ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করেই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শিল্প সচিবের কাছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এ কমিটিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ চিহ্নিতকরণ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা কিংবা দায় আছে কিনা তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category