• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই: ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের বিষয় নিয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই।’

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব জানান, অলি আহমেদের দুটি এবং মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই যথার্থ পাওয়া গেছে।

তিনি বলেন, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে দাবি করে তা সংশোধনের প্রস্তাব দিয়েছে ১১ দলীয় জোট। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি ভবিষ্যতে সংসদ বিবেচনা করতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এবং এতে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category