• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনীত করায় তারেক রহমানকে বাংলাদেশ জাগ্রত পার্টির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ জাগ্রত পার্টির অভিনন্দন

বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মনোনীত হওয়ায় শুভেচ্ছা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ)।

বাংলাদেশ জাগ্রত পার্টির পক্ষ থেকে বলা হয়, এই মনোনয়ন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থে তার ভূমিকা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খান এবং মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ জাগ্রত পার্টির নেতৃবৃন্দ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও গণতান্ত্রিক মূল্যবোধ দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

তাঁরা আরও বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ভূমিকা দীর্ঘদিনের। রাষ্ট্রপতি হিসেবে তাঁর নতুন দায়িত্ব দেশের কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে—এটাই তাঁদের প্রত্যাশা।

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খান ও মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category