• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন আমাদের অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।’ 

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘অন্যের প্রতি বিবেচনাবোধ একজন মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করে। অন্যের প্রতি বিবেচনা বোধ আছে বলেই মানুষ ফুঁসে ওঠে, বিদ্রোহ করে, ঐক্যবদ্ধ হয় এবং জীবন দিতে প্রস্তুত থাকে।’

ঢাকা কলেজের পরিবর্তন দরকার উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘ঢাকা কলেজের চেহারার দিকে তাকালে মনে হয় এটা ঐতিহ্যবাহী কলেজ। বিগত সময়ে কলেজের চেহারা আমরা যেভাবে দেখে গেছি প্রায় সেরকম এখনো আছে। এখন দেখে মনে হয় কলেজের পরিবর্তন দরকার। ঢাকা কলেজের ক্যাম্পাসে যতটুকু জায়গা আছে তার মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়ন করা হবে।’

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্ম ২০২৪ সালে বড় ইতিহাস সৃষ্টি করেছে। হাজার হাজার তরুণ এখনও নিজের শরীরে ক্ষত বয়ে চলেছে। কেউ চোখ দিয়ে দেখতে পারে না, কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category