• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আইআরআইর সঙ্গে এনসিপির জাতীয় সমীক্ষা প্রতিবেদন বিনিময়

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় দলটির কাছে আইআরআইর সর্বশেষ জাতীয় সমীক্ষা প্রতিবেদন হস্তান্তর করা হয়

বুধবার (১২ আগস্ট) এনসিপির সদর দপ্তরে আইআরআইর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লোকলের নেতৃত্বে প্রতিনিধি দলটি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে আইআরআই প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ জাতীয় সমীক্ষা প্রতিবেদনটি এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় প্রতিবেদনের বিভিন্ন ফলাফল ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। আলোচনায় অব্যাহত সম্পৃক্ততা, সংলাপ ও সহযোগিতার গুরুত্ব উঠে আসে।

আইআরআইর প্রতিনিধিদলে আরও ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ এবং রুয়াকসানা হক। এ সময় এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকবিষয়ক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category