• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে যে অপেক্ষা ফুরাল মুশফিকের

ক্রীড়া ডেস্ক / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মুশফিকুর রহিম। ছবি: ফেসবুক
টেস্ট ক্রিকেটরে ১৪৯ বছরের ইতিহাসে কমপক্ষে ১০০ ম্যাচ খেলেছেন ৮০ জন ক্রিকেটার। প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

তবে মুশফিক ছাড়া বাকি ৭৯ জনের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও এত দিন তার সেটা ছিল না। অবশেষে সেই অপেক্ষা ফুরাল মুশফিকের। ডারউইনের মারারা ওভালে আজ খেলতে নেমে অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক হলো ৩৯ বছর বয়সী ব্যাটারের।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন ৬৪ জন।

সবচেয়ে বেশি ২১ টেস্ট খেলার রেকর্ডটা ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের। ২০ টেস্ট খেলে এই তালিকার দুইয়ে আছেন ভারতের শচীন টেন্ডুলকার।২০০৫ সালের মে মাসে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ২১ বছরের ক্যারিয়ারে আজকের আগে বিশ্বের ৩৫টি ভেন্যুতে ১০৩ টেস্ট খেলেছেন তিনি।

অবশেষে ক্যারিয়ারের গোধূলিলগ্নে নিজের ১০৪তম ম্যাচে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সৌভাগ্য হলো তার। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category