• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসআই প্রণজিত মণ্ডল। তিনি বলেন, এ ঘটনায় গাড়িটিকে জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে তিনি মোটরসাইকেলে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন, রাস্তায় পড়ে থাকতে দেখে অন্য একটি গাড়ির চালক শাহজাহানপুর থানায় সংবাদ দেন। পরে  শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category