• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ

রাণীনগরে তিন সার ডিলারকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১৫৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিত্রি করা হচ্ছে- কৃষকদের এমন অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার, আব্দুল হান্নানকে ৬ হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category