• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারের ওই এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আসা বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে একটি ভবনের দুটি কক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট জব্দ করা হয়।

মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মিয়ানমারসহ দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে এসব সিগারেট অবৈধভাবে দেশে আনা হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেটের ব্যবসা করে আসছে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

র‌্যাব জানিয়েছে, জব্দ করা সিগারেটের বিষয়ে পরিমাণনহ পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category