• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬ হাজার জাল টাকার নোটসহ জাল টাকা (জালমুদ্রা) ব্যবসায়ী মাজেদুল ইসলাম (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল। সোমবার রাতে উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক মাজেদুল ইসলাম দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসত ঘরের পূর্বপাশের কক্ষে রক্ষিত বাঁশকোড়-এর উপর হতে ৬৬ হাজার টাকার বাংলাদেশি জালমুদ্রা জব্দসহ যুবক মাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম চিহ্নিত জাল টাকা (জালমুদ্রা) ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বাংলাদেশি জালমুদ্রা বিভিন্ন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করাসহ ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাতেই রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, র‌্যারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার মাজেদুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category