• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৬ কেজি ওজন কমানোর কারণ জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক, / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 সালমান খান। ছবি : সংগৃহীত
‘বয়স সবাইকে ধরে, এমনকি সালমান খানকেও!’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খানের একটি ছবি ঘিরে এমন ক্যাপশনই ভাইরাল হয়ে পড়ে। ভারতের মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও প্রকাশের পর থেকেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভিডিওতে সালমান খানকে কিছুটা ক্লান্ত ও আগের তুলনায় অনেকটা রোগা দেখায়। এতে অনেক ভক্ত উদ্বেগ প্রকাশ করেন। নব্বইয়ের দশকের সেই সুদর্শন নায়ককে এমন রূপে দেখে কেউ কেউ তাঁর সুস্থতা কামনা করেন। আবার অনেকেই ধারণা করতে থাকেন, তিনি হয়তো কোনো জটিল অসুস্থতায় ভুগছেন। নেটিজেনদের সেই জল্পনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।
তবে শেষ পর্যন্ত নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন সালমান খান। তিনি জানিয়েছেন, কোনো অসুস্থতার কারণে নয়, বরং নতুন একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।
সম্প্রতি প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘অ্যালিয়্যান্স’-এ ভাই সোহেল খানকে সমর্থন জানাতে বিশেষ অতিথি হিসেবে হাজির হন সালমান। সেখানেই তিনি বলেন, ‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’
সালমান জানান, এই পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর ডায়েট ও নিয়মিত শরীরচর্চা। মজার ছলে তিনি বলেন, ‘আমার তো প্রতিদিনই চিট ডে।’
তবে বাস্তবে তাঁর খাদ্যাভ্যাস বেশ নিয়ন্ত্রিত। অভিনেতার ভাষ্যমতে, তিনি দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান। খাদ্যতালিকায় প্রাধান্য পায় প্রোটিনসমৃদ্ধ খাবার। পাশাপাশি সকাল-সন্ধ্যা নিয়মিত ব্যায়ামও চালিয়ে যান। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সালমান খানের বর্তমান ওজন ৭৫ কেজি।
৬০ বছর বয়সেও ফিটনেস ধরে রাখতে কঠোর অনুশীলন অব্যাহত রেখেছেন এই বলিউড তারকা। তাঁর ভাষ্য, শুধু ওজন কমানো নয়, নতুন চরিত্রের উপযোগী শারীরিক গঠন তৈরি করতেই এই কঠোর প্রস্তুতি।
সালমান খানকে শিগগিরই দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে একটি নতুন সিনেমায় দেখা যাবে। ধারণা করা হচ্ছে, সেই সিনেমার চরিত্রের প্রয়োজনেই তিনি নিজের শরীরে এই পরিবর্তন এনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category