নড়াইলের কালিয়া পৌর এলাকার বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজগার আলীর ছেলে মোঃ তানভীর নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩ আগস্ট সকালে ৮ টায় ঘটে যাওয়া দুর্ঘটনা স্হল থেকে উপস্থিত জনসাধারণের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, নিজ চায়ের দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করার সময় অসাবধানতাবশত তানভীর বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্হানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
তানভীরের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে এবং এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের আবহ বিরাজ করছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে পুলিশ ঘটনা স্হলে গিয়ে সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
কালিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগের দায়িত্ব প্রাপ্ত অফিসার দের সাথে মতবিনিময় করেলে তারা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সঠিক পদ্ধতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।