• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে সাইফুর রহমান সড়কের মেরামত কাজ পরিদর্শন করলেন জাকির হোসেন উজ্জ্বল

মৌলভীবাজার প্রতিনিধি / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক সাইফুর রহমান রোডের চলমান মেরামত কাজ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাটা পয়েন্ট থেকে এস আর প্লাজার সামনে পর্যন্ত সড়কের চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন। এ সময় তিনি কাজের মান, নির্মাণের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সড়কের কাজ যেন নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে জাকির হোসেন উজ্জ্বল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা গেলে নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন পৌর নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে মৌলভীবাজার পৌরবাসীর উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করবেন।

সড়ক পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা যুবদল, জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category