• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৫৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৮ম আসর। শনিবার বিকেলে উপজেলার বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এগ্রোভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিউল করিম রাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসান আলী, বাপেক্স-পেট্রোবাংলার সাবেক ডিজিএম আলহাজ্ব মো. নজরুল ইসলাম, ৩নং গোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন মিঠু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাদাত শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সাত্তার।

প্রধান অতিথি ডা. মো. রফিউল করিম রাফি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এই টুণামেন্ট কে বড় পরিসরে নিয়ে যাওয়া ও মাঠ বৃদ্ধির জন্য সর্বোচ্চ সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। এই ধরনের টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় যেন আমরা তৈরি করতে পারি। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

উদ্বোধনী ম্যাচে আসমা মিম্মা ফুটবল একাডেমি ও দীঘা ব্লু স্টার মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আসমা মিম্মা ফুটবল একাডেমি ২–০ গোলের জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক উপস্থিত হন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

আগামী ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন টুর্নামেন্টের আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category