• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আপনি বলেছিলেন,[প্রধানমন্ত্রী] একটি দলও যদি যুগপৎ আন্দোলন করে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্য থেকে কেবল দুজনকে সরকারে নিলেই সেটা জাতীয় সরকার হয়ে যায় না বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সৈয়দ নুরুল ইসলাম।

আজ রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের যুগপৎ আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও রক্তাক্ত জুলাই-আগস্ট স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সমমনা জোটের এই সমন্বয়ক বললেন, ‘আপনি বলেছিলেন, একটি দলও যদি যুগপৎ আন্দোলন করে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাজপথ থেকে নুরুল হক নুরকে নিয়েছেন, জুলাই আন্দোলন থেকেও প্রতিনিধিত্ব নিয়েছেন। কিন্তু শুধু এই দুজনকে নিলেই জাতীয় সরকার হয় না।’

‘বাংলাদেশের সমমনা দলগুলো মনে করে না যে, এটি জাতীয় সরকার হয়েছে। আপনি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কীভাবে করবেন, সেটি আপনাদের বিষয়। কীভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, সেটিও আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি, আপনারা অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। নতুন সরকারের বিরুদ্ধে কথা বলা ঠিক নয়। তবে প্রথম শর্তেই তারা ভুল করেছে— জাতীয় সরকার গঠন হয়নি’, যোগ করেন সৈয়দ নুরুল ইসলাম।

সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আর আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আজ জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেকের নানা বক্তব্য শোনা যায়। প্রকৃতপক্ষে জুলাইয়ের এই সফলতা কোনো একক ব্যক্তি বা একক দলের নয়। এটি ছিল জাতীয়তাবাদী শক্তিসহ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব রেজোয়ান মোস্তফা এবং এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category