• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু; আহত ৭ জন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৫২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে শ্বশুর বাড়িতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন স্বজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের  হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকাল তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ‍উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুরকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের লোকজন এখনো যোগাযোগ করেনি। তবে এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category