• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিএনপিকর্মীকে বেদম মারধর ‘তুই ফ্যাসিস্ট’ বলেই

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৮৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে আইনজীবীর বিরুদ্ধে ‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপিকর্মীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। এসময় মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন আহত মো. শরিফ।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় মারধরের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার বলেন, শরিফের সঙ্গে দেখা হয়েছে।

তিনি মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।আহত মো. শরীফ জানান, আনিসুলদের সঙ্গে তার পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে মামলাও বিচারাধীন।

বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার সময় কিছু বুঝে ওঠার আগেই তুই ফ্যাসিস্ট বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়।তিনি আরো জানান, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছালে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল পথরোধ করেন। একপর্যায়ে তাকে গালিগালাজ করে হামলা চালানো হয়।

ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা।

তিনি বিএনপির সক্রিয়কর্মী। অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম একই এলাকার বাসিন্দা।লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category