• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নির্বাচনের পর মানুষের প্রত্যাশা পূরণ হয়নি: গাজী আতাউর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, নির্বাচন-পরবর্তী সময়ে তা বাস্তবায়ন হয়নি। রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায়বিচার, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোও স্বাক্ষর করেছে। নির্বাচন অনুষ্ঠিত হলেও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ ও লুটপাটের মতো অপরাধ আগের মতোই চলছে, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাওলানা আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন এবং অনেকে শহীদ হয়েছেন। কিন্তু যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আন্দোলন হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার নীতি ও সাংবিধানিক সংস্কার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর জনগণের দেওয়া গণরায়ের প্রতি সম্মান দেখানো উচিত। গণরায় বাস্তবায়নে ব্যর্থ হলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হেলাল উদ্দিনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category