• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে শতাধিক শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, মেহগনি ও পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ১১জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সকালে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসি কসবাপাড়া গ্রামে এই চারা বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম। এছাড়া ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মন্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির ও হাফিজুল মন্ডলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামের শিক্ষার্থীদের লেখা পড়ায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদক মুক্ত সমাজ গড়তে এবং মোবাইল আশক্তি থেকে বিরত রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category