• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা  প্রতিনিধি / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের জুলাই ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠান কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়া থানার অফিসার ইনচার্জ  ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমজাদ হোসেন, আই সি টি অফিসার প্রস্ফুট মন্ডল, যুব উন্নয়ন অফিসার ফয়জুল করিম জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ খালিদ হোসেন , একাডেমি সুপার ভাইজার শারাফাত হোসেন  কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন সাধরন সম্পাদক শেখ শিহাব হোসেন  নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বুলবুল কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম পৌর আমির মাওলানা নওশের আলী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমানমারুফ প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান,বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক  সহ  আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, চুরি, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার বিষয়ে মতামত দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category