• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত

আসাদুজ্জামান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি / ৭৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

“নিজে বাঁচুন, অন্যকে বাঁচান—মন খুলে কথা বলুন, সহানুভূতি ও সম্মান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় উপজেলার টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন, জলঢাকার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নাঈরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন ডা. দেবুলাল রায়, এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি), রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও উপস্থিত ছিলেন টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান প্রধান এবং জলঢাকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজকের এই কর্মশালা থেকে আমিও অনেক নতুন বিষয় শিখেছি। এখানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকসহ সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন।”

তিনি আরও বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। সুস্থ সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক, সমাজসেবী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সহমর্মিতা, মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং মাদকাসক্তি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category