• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: মুফতি ফয়জুল করীম

বরিশাল ব‍্যুরো / ৬৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, জুলাই আন্দোলনে তরুণ ছাত্রসমাজ, তৌহিদী জনতা ও আলেম-ওলামা জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো তরুণ রক্ত দিয়েছে। কিন্তু এই বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলন করিনি, এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি।

সোমবার (২০ জুলাই) নগরীর টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শায়খে চরমোনাই সরকারকে উদ্দেশ করে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন করুন। অন্যথায় দেশের তরুণ, ছাত্র, যুবসমাজ ও তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে কাদিয়ানী ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

শায়খে চরমোনাই বলেন,বরিশালের মানুষের প্রাণের দাবি ছয় লেন সড়ক, বরিশাল-ভোলা সেতু, রেলপথ চালু এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ হলেও কর্মসংস্থানের অভাবে লাখ লাখ তরুণ বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। শিক্ষা শেষ করেও চাকরি না পাওয়ায় অনেক তরুণ হতাশায় ভুগছে এবং এক শ্রেণির যুবক মাদকের ভয়াবহ জগতে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত, কর্মচঞ্চল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category