• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে আটক ৪

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আটক চারজন। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যোগ দিতে এসে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় আটক হয়েছেন চারজন। অভিযুক্ত ব্যক্তিরা অন্যদের মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে যোগ দিতে এসে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে চেহারার অমিল ধরা পড়ায় চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অন্য ব্যক্তিকে দিয়ে নিজেদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলেন।

আটক চারজন হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

ওই চার প্রার্থী হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

মৌখিক পরীক্ষার জন্য তোলা ছবির সঙ্গে চেহারা না মেলার পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এজাহারের তথ্য অনুযায়ী, আ. আলিমের মৌখিক পরীক্ষা হয় গত ২৪ জুন। মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা হয় ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। চারজনেরই পরীক্ষার নির্ধারিত সময় ছিল বেলা দুইটা।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল। এরপর ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে একই দিনে তাদের নিয়োগপত্র দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপত্রে নির্বাচিত প্রার্থীদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র দিতে বলা হয়।

আজ নির্ধারিত সময়ে ওই চারজন সেখানে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়ে।

এজাহারে বলা হয়, তাদের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ওই রেজিস্ট্রেশনধারী ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, অন্য ব্যক্তিরা তাদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন; তারা নিজেরা ওই পরীক্ষা দেননি। পরে তারা দোষ স্বীকার করে লিখিত বক্তব্যও দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা হয় ১৯ জুন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category