নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ সজীব চন্দ্র দেবনাথ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার সজীব উপজেলার করজগ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় করজগ্রামের বটতলী থেকে ৬০ পিচ ইয়াবাসহ সজীব চন্দ্র দেবনাথ কে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় একটি মাদক মামলা রজু করা হয়েছে।