• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুলাই পদযাত্রায় এনসিপির মঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান

গাইবান্ধা প্রতিনিধি / ৬১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় বক্তব্য শেষে এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক সফিজাল ইসলাম ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে দেওয়া ওই স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ফেসবুক ব্যবহারকারী রবিন চাকলাদার মন্তব্য করেন, ‘বহুদিনের পিরিতি কি একদিনে নষ্ট হয়, জয় বাংলা।’

রবিউল ইসলাম তুহিন নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘জয় বাংলার যাদের মনের মধ্যে, তারা কি দেশের মানুষের কথা ভাবতে পারে? তাদের চিন্তা-ভাবনা বাংলাদেশকে নিয়ে নয়, তারা দিল্লিকে মনে ধারণ করে।’

এ ছাড়া মো. আব্দুল আজিজ সরদার নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা আবার নতুন কী ভাইয়া! খুদির মতো একজন বামপন্থী, যে লীগের ছায়াতলে বড় হয়েছে, সেও আবার এনসিপির বিশাল নেতা!’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা স্থানীয় কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category