• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বুধবার (১৫ জুলাই) দোহার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন। এ সময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পিকার বলেন, আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত শেখ হামাদ বিন খলিফা আল থানি তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কাতারের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। একই সঙ্গে বাংলাদেশ-কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি সুদৃঢ় করতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা বাংলাদেশ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে মঙ্গলবার দোহায় পৌঁছান। স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমিরি দিওয়ানের প্রতিনিধি তাকে স্বাগত জানান।

সফরকালে স্পিকার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় তার দোহা ছাড়ার করার কথা রয়েছে। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category