• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে অভিযানে চালিয়ে দুই মাদকসেবি যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে জুয়েল রানা (৪০) ও পূর্ব বালুভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আইনুল হক (৪৬)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, সদরের রেলওয়ে স্টেশন এলাকায় মাদকের আসর বসেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল ও আইনুলকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জুয়েলকে ২০ দিনের ও আইনুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত দুইজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category