• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 ছবি সংগৃহীত 

রাজধানী ঢাকায় টানা ছয় দিন বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঁকি দেয় সূর্য। অন্যদিকে রোদ উঠলেও দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা।

এদিকে টানা ছয়দিন বৃষ্টির কারণে রাজধানীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক থেকে পানি নেমে গেলেও অলিগলিতে এখনো পানি জমে আছে। এতে যাতায়াতে কিছুটা সমস্যা হলেও বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে চলাফেরা করছেন লোকজন।

সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া তাপমাত্রা হালকা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category