• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সেমিফাইনালে স্পেন শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে   

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৪৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

পর্তুগালের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। বেলজিয়ামের বিপক্ষে বদলি নেমে বাজিমাত করেছেন এই এই স্প্যানিশ ফরোয়ার্ড। মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

ম্যাচের শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল স্পেন। তবে একাধিবার আক্রমণ করে গোলের দেখা পাচ্ছিলো না স্প্যানিশরা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় স্পেন।

দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। এরপর ৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি–কিক পায় স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল শট সহজেই ঠেকিয়ে দেন কোর্তোয়া।

এরপর ৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা। এতে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category