• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

শেখ মোহিতুল ইসলাম রানা নড়াইল প্রতিনিধি / ১০০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নড়াইল সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম,


​নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান এবং নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব টি. এম. রাহসিন কবির।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।


​এবারের কর্মসূচির আওতায় উপজেলার নিবন্ধিত প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের গ্রীষ্মকালীন সবজি বীজ, রাসায়নিক সার, লেবুর চারা, ফলদ ও বনজ গাছের চারা, বাঁশের খুঁটি এবং জৈব সারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
​কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনার ফলে নড়াইলে টেকসই কৃষির বিকাশ ঘটবে এবং কৃষকরা চলতি মৌসুমে অধিক ফলন ঘরে তুলতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category