• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় বৃষ্টিতে ভেঙ্গে গেছে ঘর, গৃহহীন হতদরিদ্র পরিবার

কাঁঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি / ২৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় হতদরিদ্র মো.শাহিন হাওলাদার তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন একটি ভাঙ্গা ঘরে। কোন ঝড় না হলেও বৈরী আবহাওয়ায় গত ৬ দিনের টানা বৃষ্টিতে হঠাৎ তার ঘরটি ভেঙ্গে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের লোকজন। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘরের মধ্যে পরিবারের চার সদস্যসহ একটি ত্রাণের গরু ছিল। শাহিন হাওলাদারসহ পরিবারের লোকজন বের হতে পারলেও গরুটি ঘরের মধ্যে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে গরুটিকে উদ্ধার করে।

ক্ষতিগ্রস্থ্য শাহিন হাওলাদার জানান, ঘরটি বিধ্বস্ত হওয়ায় বাড়ীর অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি পরিবারের সকলকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাই সমাজের বৃত্তবান ও সরকারের কাছে একটি ঘরের জন্য আবেদন জানান তিনি।

শাহিনের ভাঙ্গা ঘর পরিদর্শন করেছে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, স্থানীয় কৃষক দলের নেতা মো. শাহিন আকন, মো. মাইনুল হোসেন হাওলাদার, ছাত্রদলের মো. রুবেল মোল্লা।

স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম এর ফেসবুক স্টাটাস দেখে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন তাৎক্ষণিক ভাঙ্গা ঘর পরিদর্শন করেছে এবং একটি ঘর তুলে দেয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category