• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 ছবি সংগৃহীত
দেশের সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হওয়াকে ইতিবাচক উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ভবিষ্যতে যেন কোনো দল একক স্বার্থে সংবিধান সংশোধন করতে না পারে, সেই সুযোগ চিরতরে বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল। আপিল বিভাগের এই রায় বাংলাদেশের বিদ্যমান রাজনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
তবে রায়ের এই প্রেক্ষাপটের দিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, নব্বইয়ের দশকে রাজপথের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, তা দেশের বিদ্যমান সাংবিধানিক সুবিধার সুযোগ নিয়েই পতিত ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং তত্ত্ববধায়ক সরকারব্যবস্থাও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় যেকোনো সময় পুনরায় সংবিধান সংশোধন করার যে সুযোগ, তা এখনো দেশের সংবিধানে বিদ্যমান রয়েছে। ভবিষ্যতে এই সুযোগ পুরোপুরি বন্ধ করার জন্য ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category