• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

ঝালকাঠিতে বিকাশ কর্মীর ওপর হামলা, পাঁচ লাখ টাকা ছিনতাই

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঝালকাঠির সদর উপজেলায় এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা আশরাফুলের চোখ-মুখে গুঁড়া জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে তাকে অসহায় করে ফেলে। পরে তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে জাবেদ টেলিকমের মালিক ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, “আমাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। আমরা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category