• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

লালমনিরহাট কালীগঞ্জে দুই দাবিতে ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি / ৩৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

লালমনিরহাট কালীগঞ্জে  দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট শুরু হয়েছে। সকাল ১১টায় উপজেলা ডাক বিভাগের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, মেহেরনগর শাখা পোস্ট মাস্টার আবু হোসেন মোহাম্মদ ফারুক, করিমপুর শাখা পোস্ট মাস্টার মুহম্মদ খাইরুল আলম, ভোটমারী শাখা পোস্ট মাস্টার মোঃ সিদ্দিক আলীসহ অনেকেই।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে তাঁরা পরিবার পরিজন নিয়ে অনেক সমস্যায় আছেন। বক্তারা তাঁদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনে যুক্ত হয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করে তাঁরা দাবি করেন, যাতে অতি তাড়াতাড়ি তাঁদের এই দুই দাবি মেনে নেওয়া হয়। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লালমনিরহাট কালীগঞ্জ  উপজেলা ইউনিয়ন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা।
মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা ডাক বিভাগের সকল ইউনিয়ন শাখার কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category