• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

নলছিটি ঝালকাঠি প্রতিনিধি / ৭৬ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে এ ঘটনায় বাসে থাকা অন্যান্য যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি ‘নাহিদ সুপার পরিবহণ’ নামের ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহণের যাত্রীবাহী বাসটি রায়াপুর বটতলা এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সাথে সাথে বাসের নিচে চাপা পড়েন সুপারভাইজার মনির হোসেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাসের ভেতরে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত জানালার কাচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে টেনে তোলা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category