• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

​পলাশে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী পাপনের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

​আল আমিন মুন্সী, নরসিংদী / ২৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেতে আগাম গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন তরুণ সমাজসেবক ও পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন। আজ ৩ জুলাই শুক্রবার বিকেলে ২ নং ওয়ার্ডের গড়পাড়া গ্রামে কাজল মিয়ার বাড়ির আঙিনায় এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পাপন উপস্থিত এলাকার সকলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সহিত কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের নানাবিধ নাগরিক সমস্যা ও সুখ-দুঃখের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের সামর্থ্যের মধ্যে তা তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। এই তরুণের আশ্বাসে উপস্থিত এলাকাবাসীর মধ্যে দারুণ উদ্দীপনার সৃষ্টি হয়। উঠান বৈঠকে মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে পদের লোভ বা নির্বাচনের আনুষ্ঠানিকতার জন্য আমি বসে থাকতে চাই না। এখন থেকেই আপনাদের যেকোনো সমস্যা ও সুখে-দুখে নিঃস্বার্থ সেবক হিসেবে পাশে থাকতে চাই। আমার সবটুকু দিয়ে ২ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে অঙ্গীকারাবদ্ধ।
​উঠান বৈঠকে তিনি আরও বলেন, ২ নং ওয়ার্ডের গড়পাড়া গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেয়ার এবং জনসেবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তরুণের এমন বিনয়ী ও সেবামূলক আচরণে মুগ্ধ হন ওয়ার্ডের সর্বস্তরের ভোটাররা।
​উক্ত উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ ভোটারসহ পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, পাপনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগ ২ নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে এক নতুন মাত্রা যোগ করল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category