• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

২হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কুষ্টিয়ায়

কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি: / ৯৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কুমারখালী থানার চড়াইকোল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি মো. মিলন আহমেদ দৌলতপুর উপজেলার পিয়ারপুর বেলতলা এলাকার মিরাজুল বিশ্বাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন মিলন আহমেদকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন তারা।

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে সোপর্দের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category