• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আউটসোর্সিং নিয়োগে উত্তেজনা: বাগেরহাটের হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে তালা

বাগেরহাট প্রতিনিধি / ৯৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কর্মরত ৬৬ জন আউটসোর্সিং কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত কর্মীরা।

বুধবার (১ জুলাই) সকাল থেকে তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড় হয়ে আন্দোলন শুরু করেন এবং প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সরকারি আউটসোর্সিং নীতিমালা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা ৬৬ জন কর্মীকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অস্বচ্ছ ও অনিয়মের মাধ্যমে হয়েছে বলে তারা দাবি করেন।

কর্মীরা বলেন, বছরের পর বছর হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা যথাযথ কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় তারা মানবেতর পরিস্থিতির মধ্যে পড়েছেন। অবিলম্বে তাদের চাকরি বহাল রাখা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান তারা।

আন্দোলনরত একাধিক কর্মী জানান, এই চাকরিই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। চাকরি হারানোর ফলে ৬৬টি পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেকের সন্তান স্কুল-কলেজে পড়াশোনা করছে। আয়ের পথ বন্ধ হয়ে গেলে সংসার চালানো যেমন কঠিন হয়ে পড়বে, তেমনি বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকেও পড়াশোনা ছেড়ে দিতে হতে পারে। তারা বলেন, আমরা বছরের পর বছর সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন যদি আমাদের এভাবে বাদ দেওয়া হয়, তাহলে পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

কর্মচারি রবিউল হাসান আকাশ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে, ৩০ জুন আমাদের নিয়োগ বাতিল হয়ে গেছে। অথচ আমরা যখন কাজে যোগদান করেছিলাম সেই নিয়োগপত্রে চাকরির মেয়াদ উলে­খ ছিল ২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এছাড়া আমাদের বেতন বকেয়া রয়েছে ছয় মাসের, সেই পাওনা এখনো পরিশোধ হয়নি।

আরেক কর্মচারি কার্জন শেখ বলেন, আমাদের চাকরি থেকে বাদ দেওয়ার কথা মৌখিকভাবে শোনার পর সাংবাদিক সম্মেলন করেছি, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে লিখিতভাবে জানিয়েছি। তাতে কোন সুফল মেলেনি। চাকরি হারালে ৬৬ কর্মচারির পরিবারকে পথে বসতে হবে। তাই আমরা বাধ্য হয়ে আজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি।

আন্দোলনকারীরা আরও বলেন, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

এ বিষয়ে হাসপাতালের তত্তাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে। আদালতের রায়ের বাইরে হাসপাতাল কর্তৃপক্ষের এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও তিনি জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category