দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী (চণ্ডীদাসপুর) গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে কামরুল ইসলাম চণ্ডীদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম। তিনি পরিবারের বরাত দিয়ে জানান, কামরুল মাঠের জমিতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।