• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা বিজিবি টহল জোরদার

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ২৫ জুন) বিকাল ৪ টায় উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন,বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম,উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল, স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাছান,শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহবায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী কর্তৃক ৭ নারী-শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন এর ঘটনায় সতর্কতা মুলক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সকল নাগরিকদের সজাগ থাকতে হবে। প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীদের পুশইন ঠেকাতে সীমান্তবর্তী এলাকা সমূহের উপর নজরদারী বাড়াতে হবে। তিনি বলেন, ওপার থেকে পুশইন এর ঘটনা ঘটলে তাদের সাথে সাথে পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে খবর পৌঁছে দেয়ার জন্য স্থানীয়দের আহবান জানান। ৫৫ বিজিবি’র কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক উচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক জোর করে নারী- পুরুষ বা শিশুদের দেশের অভ্যন্তরে ঠেলে দিলে সাথে সাথে বিজিবির নিকটস্থ ক্যাম্পে জানিয়ে দিতে। কেউ নিজেরা পুশইনে আসা কোন মানুষের দায়িত্ব নিবেন না। বিজিবি সংবাদ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। বিজিবি কমান্ডার বলেন, পুশইন ঠেকাতে বিজিবি টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category