• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

পিছিয়ে পড়েও জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের চমক

ক্রীড়া প্রতিবেদক / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত

হারলেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠলো জার্মানি।  ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট। ১২টি গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডর। এতে ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে উঠল তারা।

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।

শুরুতেই গোল হজম করে কিছুটা চমকে যায় ইকুয়েডর। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।

এতেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। এবার বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল।  এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতি যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। কর্নার থেকে বলে পা ছুইঁয়ে জালে জড়ান ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category