• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে ভাঙ্গা উপজেলা বিএনপি।

মঙ্গলবার দুপুরে ভাঙ্গার রাজপথে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করতে দেখা গেছে।

নেতাকর্মীরা ভাঙ্গাবাজার বাসস্ট্যান্ড, পৌরসভা মোড়, কালামৃধা বাজার, মনসুরাবাদ, সুয়াদি, পুলিয়া, পুখুরিয়াসহ বিভিন্ন পয়েন্টে সমবেত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।

এতে ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ভাঙ্গা উপজেলা কৃষক দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে নাশকতা প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা সমবেত হয়ে ভাঙ্গা উপজেলার মহাসড়ক ও বাজারের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category