তিনি বলেন, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে এই ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তিনি আরও জানান, বাংলাদেশ বর্তমানে নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে যদি কোনো আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, তবে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।