• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

দিনাজপুরে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি: / ৫৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি।

সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. এমাম আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমিতির সহ – সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান, সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল হালিম,এ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, সমিতির সদস্য এ্যাডভোকেট মঞ্জুর আলম রতন ও এ্যাডভোকেট অনিক চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক লিটন।
মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর নৃশংস হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি। এতে আইনজীবী সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category