• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শিশু ধর্ষণকারীদের প্রকাশ্য দৃষ্টান্তমূলক বিচারের জন্য পৃথক আইন চায় জাগ্রত পার্টি

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

শিশু ধর্ষণকারীদের অমানুষ আখ্যায়িত করে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেছেন, মানুষের জন্য তৈরি আইন দিয়ে এসব নরপশুদের শাস্তি দেয়া সম্ভব নয়। সুতরাং এজন্য প্রয়োজন প্রকাশ্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং পৃথক আইন।

রোববার ২১ জুন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে জাগ্রত পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, গত ৩ মাসে শুধু রাজধানীতেই শিশুসহ ১৭৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। আর মিরপুরের রামিসাসহ ৪ মাসে সারাদেশে ১১৮ টি শিশু ধর্ষণের নৃক্কারজনক ঘটনা ঘটেছে। ইঞ্জিনিয়ার ইকরাম বলেন, প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের ফলে রামিসা ধর্ষণের বিচার, মামলা রায় ও ফাঁসির দন্ড কার্যকরে দ্রততার সঙ্গে শেষ পর্যায় রয়েছে। কিন্তু অসহায় যেসব পরিবারের শিশুসহ নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন,তাদের বিচার কাজ ফাইল বন্দি থাকছে বছরের পর বছর। সুতরাং সকল ধর্ষণকারীর দৃষ্টান্তুমূলক শাস্তির জন্য প্রকাশ্য দন্ড। আর এজন্য প্রয়োজন পৃথক আইন। এছাড়া পীর আউলিয়ার মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানান জাগ্রত পার্টির চেয়ারম্যান। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাগ্রত পার্টির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মূন্সি, উপদেষ্টা এইচএম রাকিব, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলীয় মূখপাত্র কাজী শামসুল ইসলাম ও মহিলা নেত্রী সুলতানা ইতিসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category