• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসের উদ্বোধন, জাতীয় চা পুরস্কার পেলেন ৮ ব্যক্তি-প্রতিষ্ঠান

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি / ৮৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ষষ্ঠ জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’।
বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে শনিবার (২০ জুন) শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী পর্বের পর চা শিল্পবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। পাশাপাশি প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করে কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান।এছাড়া সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার পেয়েছে হবিগঞ্জের মধুপুর চা বাগান, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক ক্যাটাগরিতে চট্টগ্রামের দি কনসোলিডেটেড টি এন্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী ক্যাটাগরিতে পঞ্চগড়ের মোঃ মতিয়ার রহমান, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান ক্যাটাগরিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগান, বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকার কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান ঢাকার কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড, শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) চট্টগ্রামের নেপচুর চা বাগানের জেসমিন আক্তার এবং শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে পঞ্চগড়ের সুপ্রিম টি লিমিটেড।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে মেইন ইন বাংলাদেশ ব্র্যান্ডের চাহিদা দিন দিন বাড়ছে। চা শিল্পের উন্নয়নের লক্ষে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন অভ্যন্তরিন চাহিদা পূরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে চা বোর্ড। ইতোমধ্যে চা বোর্ড বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। চা বোর্ডের সকল লাইসেন্স ডিজিটাল করা হয়েছে। দেশের সকল চা বাগানের তথ্যপ্রাপ্তির লক্ষে বাংলাদেশ টি ইন্ডাস্ট্রি এবং দুটি পাতা একটি কুঁড়ি নামে দুইটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। বিটিআরআই ইতোমধ্যে ২৩টি ক্লোন ও ৫টি বাইক্লোন উদ্ভাবন করেছে।


তিনি আরো বলেন, ২০২৫ সালে মোট ৯৪.৯৩ বিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। এর মধ্যে মধ্যপ্রচ্য ইউরোপসহ ২৫টি দেশে ১.৬৪ বিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত উল্লেখযোগ্য চা রপ্তানি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, চা শিল্পে চা শ্রমিকদের অবদান অনেক বেশি। চা শ্রমিকদের ছাড়া চা শিল্পকে এগিয়ে নেয়া যাবে না। চা শ্রমিকদের জীবন মান যেভাবে উন্নয়ন করতে হবে, তেমনি চা বাগান মালিকদেরও রক্ষা করতে হবে। যদি চা বাগান বন্ধ হয়ে যায় তাহলে এতো চা শ্রমিক কোথায় যাবে। এ বিষয়টিও মাথায় রাখতে হবে। চা বাগানে স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, চা শিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত বিএনপি সরকারের নানা উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলের একটি অনুষ্ঠানে এসে চা শ্রমিক পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে সকল চা শ্রমিকরা এ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। এছাড়া চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ বরাদ্দপত্র, চা শ্রমিক সন্তানদের স্কলারশিপসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। চা শিল্প এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

সভায় চা শিল্পের সংকট ও উত্তরণের উপায় সম্পর্কে নানা মতামত তুলে ধরেন চা সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান বাগান মালিকরা। রপ্তানি বাড়াতে চায়ের গুণগত মান উন্নয়ন আর ন্যায্য মূল্য নির্ধারণের দাবি সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান, টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) এর সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ আলী চিশতী প্রমুখ। অনুষ্ঠানে চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।
বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে ১৭২টি নিবন্ধিত চা বাগান রয়েছে। এর মধ্যে ৯২টি চা বাগান অবস্থিত মৌলভীবাজার জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category