ছবি সভাপতি নূরুল হক,সম্পাদক সাকের খান
নেত্রকোনার মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে।
এতে মানব জমিন পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি নূরুল হক রনুকে সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি মোঃ সাকের খানকে সাধারণ সম্পাদক করা হয়। শনিবার সর্বসম্মতি ক্রমে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
৮ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ২ বছর মেয়াদে গঠিত হয়। কার্যকরি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন (সহ-সভাপতি), কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, ( যুগ্ম সাধারণ সম্পাদক) আমার দেশ উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন তালুকদার (সাংগঠনিক সম্পাদক), দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি আলী আজগর পনির (সহ-সাংগঠনিক সম্পাদক) প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ জরিপ (অর্থ সম্পাদক), দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি জাকির আহমেদ চৌধুরী (সম্মানিত সদস্য) নির্বাচিত হন।